জীবন চক্র

জীবন একটি নিরন্তর ঘূর্ণায়মান চক্রের নাম। এই চক্রে কেউ আসছে, কেউ যাচ্ছে; কেউ হাসছে, কেউ কাঁদছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ এক অদৃশ্য নিয়মে আবদ্ধ, যাকে বলে জীবন চক্র। এটি প্রকৃতির এক অপার নিয়ম, যার বাইরে কেউ যেতে পারে না।
একটি শিশুর জন্ম হয়—সে বেড়ে ওঠে, শিখে, সংগ্রাম করে, ভালোবাসে, পরিবার গড়ে তোলে এবং এক সময় পৃথিবী থেকে বিদায় নেয়। তারপর তার স্থানে আসে আরেকটি নতুন প্রাণ। এইভাবেই চলে জীবনের চক্র। এই চক্রে আছে শৈশবের আনন্দ, কৈশোরের উচ্ছ্বাস, যৌবনের সংগ্রাম, প্রৌঢ়ত্বের বাস্তবতা আর বার্ধক্যের নিঃসঙ্গতা।
জীবন চক্র আমাদের শেখায় যে কিছুই চিরস্থায়ী নয়। সুখ আসে, আবার চলে যায়। দুঃখও চিরকাল থাকে না। সময়ের প্রবাহে সবকিছু বদলায়। কেউ ধনী হয়, কেউ গরিব হয়; কেউ হারায়, কেউ পায়। কিন্তু শেষ পর্যন্ত সবাইকেই সেই চক্রের নিয়মে বিদায় নিতে হয়।
এই চক্র বুঝলে মানুষ অ’হং’কা’রী হয় না, অভিমানী হয় না। বরং সে ধৈর্য ধারণ করতে শেখে, সময়কে মূল্য দিতে শেখে। নিজের দায়িত্ব পালন করে পরবর্তী প্রজন্মের জন্য রেখে যায় ভালো কিছু, কারণ সে জানে—একদিন তাকেও চলে যেতে হবে, চক্র থেমে থাকবে না।
অতএব, জীবন চক্র আমাদের শিক্ষা দেয়—জীবনকে ভালোবাসো, সময়কে শ্রদ্ধা করো, সম্পর্ককে মূল্য দাও। কারণ এই চক্রের প্রতিটি মুহূর্তই অমূল্য, এবং একবার চলে গেলে তা আর ফিরে আসে না।
ভালো থাকুন, সুস্থ থাকুন,
সৃষ্টিকর্তাকে স্মরণে রাখুন।










কমেন্টস (0)