সন্তানকে আপনি কী শেখাচ্ছেন?

39
বৃদ্ধ মা-বাবার কাছ থেকে লুকিয়ে নিজের সন্তানকে ভালো ভালো খাবার এনে খাওয়াচ্ছো। ভাবছো, সন্তানের প্রতি ভালোবাসা দেখাচ্ছো।
কিন্তু ভুলে যেও না, সন্তান শুধু তোমার দেওয়া খাবার দেখে না, তোমার আচরণও দেখে শেখে।
আজ তুমি তোমার বৃদ্ধ মা-বাবাকে বঞ্চিত করে সন্তানকে শেখাচ্ছো, আপনজনের প্রয়োজনের চেয়ে নিজের সন্তানের চাহিদাই বড়।
একদিন তুমিও বৃদ্ধ হবে। সেদিন তোমার সন্তান তোমার সঙ্গে কেমন আচরণ করবে, তার অনেকটাই নির্ভর করবে আজ তুমি তাকে কী শিখিয়ে যাচ্ছো তার ওপর।
সন্তানের জন্য ভালো খাবার জমাও, তবে তার চেয়েও বেশি জমাও ভালো শিক্ষা। কারণ খাবার একদিন শেষ হয়ে যায়, কিন্তু শিক্ষা থেকে যায় সারাজীবন।










কমেন্টস (0)